শিশুদের তাওহীদ ও আকাইদ বিষয়ে স্পষ্ট জ্ঞান দেয়া জরুরি। বক্ষ্যমাণ রচনাটি এ ক্ষেত্রে একটি সার্থক প্রয়াস।এতে তাওহীদ ও আকাইদবিষয়ক প্রয়োজনীয় সব মাসায়েল স্থান পেয়েছে সহজ ও সাবলীল ভাষায় ও যৌক্তিক ধারাবাহিকতায়। প্রতিটি বক্তব্যে কুরআন সুন্নাহর প্রমানও পেশ করা হয়েছে।
Author: আব্দুল আযীয বিন মুহাম্মদ আল আব্দুল লাতীফ
Reveiwers: ইকবাল হোছাইন মাছুম
Translators: কামাল উদ্দীন মোল্লা
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
কাদিয়ানীরা কেন নিন্দনীয়!? গ্রন্থটিতে গ্রন্থকার কাদিয়ানী সম্প্রদায়ের আকীদা বিশ্বাস নিয়ে বিস্তারিত আলাপ করেছেন। আল্লাহ সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, রাসূল ও কিতাব সম্পর্কে, আখেরাত ও তাকদীর সম্পর্কে এবং সালাত, সাওম, যাকাত ও হজ্জ সম্পর্কে কাদিয়ানীদের আকীদা-বিশ্বাস তাদের গ্রন্থ থেকেই উদ্ধৃত করা হয়েছে।
Translators: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
প্রতিটি ইবাদতেরই কিছু নিয়ম-পদ্ধতি রয়েছে। আল্লাহ্ তা‘আলা নিজে তা বর্ণনা করেছেন অথবা রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে তা বর্ণনা করতে বলেছেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হিজরতে পরে একটি মাত্র হজ্জ করেছিলেন। সেই হজ্জকে বিদায় হজ বলা হয়; কারণ তিনি সেই হজ্জে মানুষ থেকে বিদায় নিয়েছিলেন। এই হজ্জেই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হজ্জের নিয়মপদ্ধতি শিক্ষা দিয়েছেন এবং বলেছিলেন: “তোমরা আমার কাছ থেকে তোমাদের হজ্জের পদ্ধতি জেনে নাও”। এই হজ্জের বর্ণনা দিয়েছেন বিশিষ্ট সাহাবী জাবের ইবন আব্দিল্লাহ্ রাদিয়াল্লাহু ‘আনহু। গ্রন্থটিতে এই হাদীসটি বিভিন্ন ব্যাখ্যাসহ উপস্থাপন করা হয়েছে।
Author: মুহাম্মদ নাসিরুদ্দীন আল আলবানী
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Translators: নুমান বিন আবুল বাশার
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
এই বইটিতে কুরআন ও সুন্নাহর আলোকে অসীলা গ্রহণ ও যাদেরকে অসীলা হিসাবে গ্রহণ করা হয় তাদের পরিণতি সম্পর্কে আলোচনা করা হয়েছে।
Author: আব্দুল আযীয ইবন আবদুল্লাহ ইবন বায
Translators: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
জান্নাতের পথে : বইটিতে প্রশ্নোত্তরের মাধ্যমে জান্নাতে যাওয়ার বিভিন্ন আমলের ব্যাখ্যা ও তার ফজিলতের বর্ণনা রয়েছে।আল্লাহর অপার রহমত ও ক্ষমা প্রাপ্তি এবং জান্নাতের বিভিন্ন নেয়ামত প্রসঙ্গেও বইটিতে আলোচনা রয়েছে।
Author: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
তাওহীদ ও আকাইদ : অত্র বইয়ে নিম্নবর্ণিত বিষয়াবলি সন্বিবেশিত হয়েছে। (১) আল্লাহ তাআলার হক, (২) তাওহীদ ; ফজিলত, প্রকার ও প্রভাব, (৩) কালিমায়ে শাহাদাত; অর্থ, শর্ত ও এর বিপরীত বিষয়াবলি, (৪) ঈমান ; রোকনসমূহ ও প্রতিফল, (৫) সম্পর্ক স্থাপন ও সম্পর্কচ্ছেদ, (৬) শেষ দিবস, (৭) ইবাদত ; অর্থ, রোকন ও শর্ত, (৮) কুরআনুল কারীম ; মর্যাদা ও গুরুত্ব, (৯) শরীয়তের দৃষ্টিতে পাঁচটি বিষয় সংরক্ষন, (১০) সৎকাজে আদেশ ও অসৎ কাজে বাঁধা প্রদান, (১১) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ (১২) বিদআত।
Author: কামাল উদ্দীন মোল্লা - ইকবাল হোছাইন মাছুম - সানাউল্লাহ নজির আহমদ
Reveiwers: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান - নুমান বিন আবুল বাশার - কাউসার বিন খালিদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ