জাদুকর্ম, জ্যোতিষ ও দৈবকর্ম এবং এতদসংক্রান্ত অন্যান্য বিষয় সম্পর্কে ইসলামের বিধান : মূল্যবান পুস্তকটিতে কুরআন ও সুন্নাহ্র আলোকে জাদু, জ্যোতিষ এবং জাদুকর ও জ্যোতিষী সংক্রান্ত বিধান বর্ণিত হয়েছে। অনুরূপভাবে কীভাবে শরী‘আত-সমর্থিত পদ্ধতিতে জাদুগ্রস্ত লোককে চিকিৎসা করা যাবে তা বর্ণনা করা হয়েছে।
Author: আব্দুল আযীয ইবন আবদুল্লাহ ইবন বায
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Translators: মোহাম্মদ মানজুরে ইলাহী
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
এ বইয়ের কোথাও, কোন ছত্রে, এমন কিছু খুঁজে পাওয়া যাবে না, প্রথাগত ভাষায় যাকে বলা হয় অসত্যের সঙ্গে সত্যের বিতর্ক, কিংবা নিরেট বিশুদ্ধ কালচার, নির্জীব চিন্তা ও জ্ঞানের চর্চা; বরং এ হচ্ছে সদা কল্যাণে ধাবমান এক জীবনময়তা, কিংবা জীবনের প্রতিটি পরতে কল্যাণের বিস্তার। অথবা সাদাকায়ে জারিয়ায় জীবনকে অনন্ত প্রবাহে বিধৌত করণ। এ বই ও তার আলোচনার-সূচনা হতে সমাপ্তি অবধি-এই হচ্ছে একমাত্রিক লক্ষ্য ও উদ্দেশ্য।
Reveiwers: মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
Translators: কাউসার বিন খালিদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
মুসলমানদের পতন : অতীত ও বর্তমান বইটিতে গাজী সালাহউদ্দিন আইয়ুবীর আবির্ভাবপূর্ব সময়ে মুসলমানদের অধঃপতনের কারণসমূহ ও বর্তমান অবস্থার সাথে তার কতখানি মিল রয়েছে সেটা তুলে ধরা হয়েছে। সাথে সাথে মুসলিম উম্মাহর বিরুদ্ধে বাতেনী ও শিয়া সম্প্রদায়ের ষড়যন্ত্রের ইতিহাসও আলোচনা করা হয়েছে।
Author: মুহাম্মদ আল আবদাহ
Reveiwers: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Translators: হাফেয নেছার উদ্দিন
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
বইটিতে নিম্নবর্ণিত বিষয়গুলো আলোচনা করা হয়েছে : (১) ইসলামপূর্ব সুদ (২) ইসলামের দৃষ্টিতে সুদ (৩) প্রচলিত সুদের হুকুম (৪) সুদের ক্ষতি-অপকার ও কৃপ্রভাব।
Author: সাঈদ বিন আলী বিন ওয়াহাফ আল-ক্বাহত্বানী
Translators: আলী হাসান তৈয়ব
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
প্রতিটি ইবাদতেরই কিছু নিয়ম-পদ্ধতি রয়েছে। আল্লাহ্ তা‘আলা নিজে তা বর্ণনা করেছেন অথবা রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে তা বর্ণনা করতে বলেছেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হিজরতে পরে একটি মাত্র হজ্জ করেছিলেন। সেই হজ্জকে বিদায় হজ বলা হয়; কারণ তিনি সেই হজ্জে মানুষ থেকে বিদায় নিয়েছিলেন। এই হজ্জেই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হজ্জের নিয়মপদ্ধতি শিক্ষা দিয়েছেন এবং বলেছিলেন: “তোমরা আমার কাছ থেকে তোমাদের হজ্জের পদ্ধতি জেনে নাও”। এই হজ্জের বর্ণনা দিয়েছেন বিশিষ্ট সাহাবী জাবের ইবন আব্দিল্লাহ্ রাদিয়াল্লাহু ‘আনহু। গ্রন্থটিতে এই হাদীসটি বিভিন্ন ব্যাখ্যাসহ উপস্থাপন করা হয়েছে।
Author: মুহাম্মদ নাসিরুদ্দীন আল আলবানী
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Translators: নুমান বিন আবুল বাশার
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
ইসলামি আকিদা ও মানবপ্রকৃতি: বক্ষ্যমাণ প্রবন্ধে ইসলামি আকিদার বৈশিষ্ট্য, মানবপ্রকৃতির সাথে ইসলামি আকিদার সামঞ্জস্যতা, ইসলামি আকিদার মৌলিক বিষয়াবলি গবেষণাধর্মী আলোচনায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে বক্ষ্যমাণ গ্রন্থে।
Reveiwers: ইকবাল হোছাইন মাছুম
Translators: সানাউল্লাহ নজির আহমদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ