প্রবন্ধকার তারাবীহ সালাতের মূল কী ছিল তা বর্ণনা করেছেন। তাছাড়া তারাবীহ সালাতের রাকা‘আত সংখ্যার ব্যাপারে বিভিন্ন মাযহাবের মতামত ও তাদের দলীল প্রমাণাদি তুলে ধরেছেন। সবশেষে এ ব্যাপারে গ্রহণযোগ্য আলেমদের মতামত পেশ করেছেন।
Author: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Translators: মো: আব্দুল কাদের
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
অত্র বইটিতে একদল বিদগ্ধ শিক্ষাবিদ ও গবেষক শিশুদের স্বভাব-প্রকৃতি ও মননশীলতার প্রতি গভীর দৃষ্টি রেখে আকীদার মৌলিক বিষয় ও ফিকার গুরুত্বপূর্ণ কিছু মাসায়েল সন্বিবিষিত করেছেন। বইটি কেজি টু বা দ্বিতীয় শ্রেণীর শিশু-কিশোরদের জন্য পাঠ্য করা হলে বিশেষভাবে উপকৃত হবে বলে আমাদের বিশ্বাস।
Author: মোহাম্মদ মানজুরে ইলাহী
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
কীভাবে আপনি জান্নাত লাভ করবেন? প্রবন্ধটিতে কিভাবে জান্নাতে যাওয়া যাবে তা বিবৃত হয়েছে। আল্লাহ তা‘আলা কুরআনুল কারীমে জান্নাতে যাওয়ার অনেক পথ ও পন্থা বাতলে দিয়েছেন, অনুরূপভাবে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাঁর হাদীসে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দিয়েছেন, এ গ্রন্থে সে সব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
Author: ইউসূফ মুহাম্মদ আল-উআইদ
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Translators: মোহাম্মদ মানজুরে ইলাহী
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
কোনো বিষয়ে ইখতিলাফ-মতানৈক্য সৃষ্টি হলে কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলের আশ্রয়ে যাওয়া প্রতিটি মুসলমানের অবশ্য কর্তব্য। বিশেষ করে দীনী মাসায়েলের ক্ষেত্রে ইখতিলাফ-মতানৈক্য হলে উলামা ও ইসলাম প্রচারকদের উচিত হবে একজনের কথাকে অন্যজনের কথার উপর প্রধান্য না দিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কিতুল্লাহ ও সুন্নতে রাসূলের আলোকে তার যথার্থ সমাধান বের করা। বক্ষ্যমাণ বইটি এ বিষয়টিকে কেন্দ্র করেই রচিত।
Author: মুহাম্মদ আলী আশ শাওকানী
মুসলিম উম্মাহর মানসিক বিপর্যয়: কারণ ও প্রতিকার, ড. আব্দুল্লাহ আল-খাতিরের একটি কালজয়ী বই। মুলত এটি বৃটেনে প্রদত্ত একটি বক্তৃতা। আজকে মুসলিম উম্মাহর সর্বত্র বিপর্যয়কর অবস্থা। সামরিক, রাজনৈতিক, চিন্তা-চেতনায় ও মানসিক দিক দিয়ে তো অবশ্যই। আসল বিপর্যয় শুরু হয় মানসিক দিক থেকে। অত:পর তা ছড়িয়ে পরে সর্বক্ষেত্রে। গ্রন্থাকার এ বিষয়টি সুন্দরভাবে আলোচনা করেছেন। তিনি একজন মনোবিজ্ঞানী ও ইসলামী চিন্তাবিদ হওয়ার কারণে এর যথাযথ প্রতিকার বিষয়ে আলোচনা করতে প্রয়াস পেয়েছনে এ বইটিতে।
Author: আব্দুল্লাহ আল খাতির
Reveiwers: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Translators: মুফতী মুহাম্মদ কেফায়েতুল্লাহ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
বিজ্ঞানীরা বলেন, মানুষ কর্তৃক ভূমির অনিরাপদ ব্যবহারের মাধ্যমে সবুজের পরিধি হ্রাস পাচ্ছে। তদুপরি দূষণ বাড়ার সঙ্গে সঙ্গে আগামী বছরগুলোতে শুষ্ক ভূমি ও মরুকরণ বৃদ্ধি পাবে। ইসলাম পরিবেশের ওপর অনাচারকে হারাম ঘোষণা করেছে। যে আচরণের মাধ্যমে মানুষ সামগ্রিকভাবে পরিবেশের নিরাপত্তায় হুমকি হয় তাও নিষিদ্ধ করেছে।
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Translators: আলী হাসান তৈয়ব
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ