কিতাবুত-তাওহীদের অনুবাদ, যা সংকলন করেছেন শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওহহাব রহ.। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার ক্ষেত্রে এটি একটি তুলনাহীন গ্রন্থ। যে তাওহীদ আল্লাহ তাআলা মানুষের উপর অপরিহার্য করে দিয়েছেন, যার জন্য মানুষের সৃষ্টি। যার জন্য আল্লাহ কুরআন নাযিল করেছেন, সে তাওহীদের যথার্থ ব্যাখ্যার পাশাপাশি তাওহীদ বিরোধী আচার-আকীদা সম্পর্কে সতর্ক করা হয়েছে এ মূল্যবান গ্রন্থে কুরআন ও সুন্নাহর দলিল-প্রমাণের ভিত্তিতে।
Author: মুহাম্মাদ ইব্ন আব্দুল ওয়াহহাব
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
বর্তমান পরিবেশ ও পরিস্থিতির ওপর দৃষ্টি দিলে দেখা যায় যে, মানুষ বিভিন্নভাবে ও নানান পদ্ধতিতে প্রবৃত্তির অনুসরণ করছে ও শয়তানের দাসত্বে লিপ্ত হচ্ছে। কারো আছে নারীর প্রতি অবৈধ আসক্তি, কারো আছে সম্পদের মোহ, কারো আছে অভিজাত পোশাক-আশাকের লোভ, কারও আছে বাড়ি-গাড়ি ও ঐশ্বর্যের সীমাহীন আকাঙ্খা। কারও আছে ক্ষমতার লোভ। কারো আছে খেল-তামাশা ও গান-বাজনার অধীর আগ্রহ ইত্যাদি। বক্ষ্যমাণ গ্রন্থটি এ বিষয়গুলোর ভয়াবহতা ও তার প্রতিকারের পথ-পদ্ধতি নিয়েই লেখা।
Author: আব্দুল আযীয বিন মুহাম্মদ আল আব্দুল লাতীফ - আব্দুল আযীয বিন মুহাম্মদ আল আব্দুল লাতীফ
Translators: সানাউল্লাহ নজির আহমদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
বক্ষ্যমাণ গ্রন্থে কিয়ামত দিবস, কিয়ামতের দৃশ্যাবলি ও ভয়াবহতা, কিয়ামতপরবর্তী শঙ্কাবিদূর ঘটনাসমূহ বিশ্লিষ্ট আকারে আলোচিত হয়েছে।
Author: আব্দুল মালেক আল-কুলাইব
Translators: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
এ বইয়ে হজ, উমরা ও যিয়ারতের উপর সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে।
Author: আখতারুজ্জামান মুহাম্মদ সুলাইমান - মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
Reveiwers: নুমান বিন আবুল বাশার
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
লেখক বলেন: বরকতময় মাস রমযানের আগমন উপলক্ষে মুসলিম ভাইদের নিকট সিয়াম, তারাবীহ ও যাকাত বিষয়ে নিম্নের অধ্যায়গুলো পেশ করছি: প্রথম অধ্যায়: সিয়ামের হুকুম প্রসঙ্গে। দ্বিতীয় অধ্যায়: সিয়ামের হিকমত ও ফায়দা প্রসঙ্গে। তৃতীয় অধ্যায়: মুসাফির ও অসুস্থ ব্যক্তিদের সওম প্রসঙ্গে। চতুর্থ অধ্যায়: সওম ভঙ্গের কারণ প্রসঙ্গে। পঞ্চম অধ্যায়: তারাবীহ প্রসঙ্গে। ষষ্ট অধ্যায়: যাকাত ও তার উপকারিতা প্রসঙ্গে। সপ্তম অধ্যায়: যাকাতের হকদার প্রসঙ্গে। অষ্টম অধ্যায়: যাকাতুল ফিতর প্রসঙ্গে।
Author: মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন
Translators: সানাউল্লাহ নজির আহমদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
ইতিহাস কান্ডের এক মৌল মেরুদন্ডের নাম ইসলাম। ইতিহাসের বিচিত্র অধ্যায় ও পর্যায় পেরিয়ে ইসলাম আজ এ পর্যায়ে আসীন। তাকে জানতে হলে, বুঝতে হলে, নির্ণয় করতে হবে তার মৌলিকত্ব, বিধিবিধান, বিশ্বাস, আচরণকে। বইটি তারই সংক্ষিপ্ত অর্থময় ও খুবই প্রাঞ্জল প্রয়াস।
Author: গবেষণা পরিচালনা পরিষদ, ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা
Translators: মুহাম্মাদ ইব্রাহীম আব্দুল হালীম
Publisher: ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা মুনাওয়ারার ওয়েবসাইট
Source: http://www.islamhouse.com/p/285